ঢাকা   ০৮:০৪:৩৭ পিএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় ৩০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

আল মামুন
  • Update Time : Saturday, September 12, 2026,
  • 48 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

 

কুমিল্লার মেঘনায় ৬৫ পুরিয়া গাঁজাসহ মাসুদা আক্তার ওরফে মিতু (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার লুটেরচর ইউনিয়নের মোহাম্মদপুর কবরস্থান রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১২ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়। পরে নারী পুলিশ সদস্যের মাধ্যমে তাঁর দেহ তল্লাশি করে ৬৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার ওজন আনুমানিক ৩০০ গ্রাম।
পুলিশ জানায়, মাসুদা আক্তার লুটেরচর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মেঘনা থানায় মামলা হয়েছে।
পুলিশের আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, মাসুদা আক্তারের বিরুদ্ধে এর আগে ২০১৯ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং ২০২১ সালে দণ্ডবিধির বিভিন্ন ধারায় আরও দুটি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি