https://bindubanglatv.com/
কক্সবাজার,মোহাম্মদ নুরুল আবছার:-
কক্সবাজারের রামুতে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৫৯ হাজার ৭৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৫।
গত ২ অক্টোবর ফতেখারকুল চৌমুহনী এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়। প্রথম অভিযানে ৩০ হাজার ইয়াবা, একটি সিএনজি অটোরিকশা ও দুটি মোবাইল ফোনসহ মো. শফি আলম (৪২)কে গ্রেপ্তার করা হয়।
অপর অভিযানে ২৯ হাজার ৭৭৫ পিস ইয়াবা, একটি সিএনজি অটোরিকশা ও একটি মোবাইল ফোনসহ মো. ইউনুছ (২০)কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজনই বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাসিন্দা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৫ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতির আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।