ঢাকা   ০৮:০৫:১৩ পিএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় যৌথ অভিযানে ৫০ টুকরা গোলকাঠ জব্দ

Reporter Name
  • Update Time : Saturday, October 3, 2026,
  • 19 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজারের উখিয়ায় বন বিভাগ ও বিজিবির যৌথ অভিযানে ৫০ টুকরা আকাশমনি গোলকাঠসহ দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) উখিয়া বন বিভাগ ও বিজিবির রেজু আমতলী যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে জব্দ করা ৫০ টুকরা আকাশমনি গোলকাঠের পরিমাণ প্রায় ৮০ ঘনফুট।

অভিযান চলাকালে কাঠ বহনকারী একটি ডাম্পার সড়কে গাছ ফেলে রেখে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে কাঠ ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

উখিয়া উপজেলার সংশ্লিষ্ট বন বিভাগের কর্মকর্তারা জানান, বনজ সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মোহাম্মদ নুরুল আবছার, কক্সবাজার জেলা, উখিয়া উপজেলা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি