ঢাকা   ০৭:১১:৪১ পিএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় ও আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Monday, October 5, 2026,
  • 34 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ আব্দুল্লাহেল ক্বাফী: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পত্নীতলা ​উপজেলা প্রশাসন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা শিক্ষকতার মহান পেশার গুরুত্ব, গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষকদের অধিকার ও সম্মানের বিষয়ে আলোকপাত করেন।

​আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসারসহ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। সভা শেষে শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়নে শিক্ষক-কর্মকর্তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি