ঢাকা   ০৪:৪৫:৪৭ পিএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামে নতুন রোগী ১,৪২৮, মৃত্যু ৪ ফ্যামিলি কার্ডের নামে টিপসই নিয়ে বিয়ের ‘কাবিননামা’ করার অভিযোগ সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ জাপানে যাচ্ছেন ১৭ বিচারক, ৬ আইনজীবী মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তন হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী নিরাপদ পানি নিশ্চিতে বড় পরিকল্পনা : স্থানীয় সরকারমন্ত্রী আতপ চালের চাহিদা ও ভোগ নিয়ে গবেষণা জরুরি: খাদ্যমন্ত্রী

কোনো নৈরাজ্য-অপরাধকে প্রশ্রয় দেবেন না প্রধানমন্ত্রী: রিজভী

Reporter Name
  • Update Time : Wednesday, October 7, 2026,
  • 13 Time View

নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা ও দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, তারেক রহমান সরকার জনগণের সরকার। কোনো ধরনের নৈরাজ্য-অপরাধকে প্রশ্রয় দেবেন না প্রধানমন্ত্রী।

একই সঙ্গে এরা নাশকতামূলক কাজে জড়িত হচ্ছে জানিয়ে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।

বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ পূর্ব বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

এসময় প্রশ্ন তোলেন, পুলিশের ভ্যান থেকে কিভাবে শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে পারে।

এসময় তিনি আরও বলেন, ডেঙ্গু মোকাবেলা করতে হবে সকলের প্রচেষ্টায়। আগে থেকে সচেতন হওয়া গেলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

তিনি জানান, আগে ডেঙ্গু পরীক্ষা ৫০ টাকা করে নেওয়া হতো এখন তা বিনামূল্যে করে দেওয়া হয়েছে।

বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব জানান, প্রধানমন্ত্রীর তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, পচা ও জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করতে হবে। যাতে করে ডেঙ্গু বাসা না ভাবতে পারে। এসময় কোনো ধরনের নৈরাজ্য অপরাধকে প্রশ্রয় দিবে না সরকার বলেও জানান রুহুল কবীর রিজভী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি