ঢাকা   ০৩:১৫:৩৩ পিএম, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা যেন কাগজে সীমাবদ্ধ না থাকে: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সঙ্গে একমত বিশ্বব্যাংক : অর্থমন্ত্রী সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়: গণপূর্তমন্ত্রী রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের কারাদণ্ড নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা খন্দকার মোশাররফের সঙ্গে আবুল হাশেমের সাংগঠনিক আলোচনা মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ওমানের সঙ্গে সিইপিএ চুক্তির উদ্যোগ বাংলাদেশের: বাণিজ্যমন্ত্রী হঠাৎ একা হয়ে গেলে ভয় পেয়ো না : পূজা

লাকসাম থেকে হেঁটে নাঙ্গলকোট গেলো করোনা রোগী!

Reporter Name
  • Update Time : Sunday, April 19, 2020,
  • 251 Time View

১৯ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

করোনাভাইরাসে আক্রান্ত এক রোগী নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেয়ার পরপরই কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশে তাৎক্ষনিক তাকে উদ্ধার করেছে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লামইয়া সাইফুল। শনিবার রাত সাড়ে ১১ টায়  নাঙ্গলকোট রেলস্টেশন থেকে তাকে উদ্ধার করা হয়। তিনি রামগঞ্জ থেকে লাকসাম জংশন এসে সেখান থেকে হেঁটে নাঙ্গলকোট রেলস্টেশনে যান।  বর্তমানে তাকে উপজেলা আইসোলেশান সেন্টারে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

জানা যায়, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ এলাকার ওই লোকটি লক্ষীপুর জেলার রামগঞ্জ পৌরসভায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করেন। তিনি কক্সবাজারে শ্রমিক হিসেবে কাজ করতেন। রামগঞ্জে ভাড়া বাসায় তার করোনার উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তার পজেটিভ রিপোর্ট আসলে সেখানকার লোকজন তাকে বাড়ি ছেড়ে দিতে চাপ প্রয়োগ করে। একপর্যায়ে তিনি শনিবার বাড়ি থেকে পালিয়ে চালের ট্রাকযোগে লাকসাম জংশন আসেন। পরে সেখান থেকে রেললাইনের পথ ধরে হেঁটে হেঁটে নাঙ্গলকোটে রেলস্টেশনে যান। বর্তমানে এ সড়কটি ঝুঁকিপূর্ণ বলে মনে করেন চিকিৎসকরা।

সেখান থেকে করোনা আক্রান্ত রোগী নিজেই ৯৯৯-নম্বরে ফোন করে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের সাথে কথা বলে তার সমস্যার বিষয়টি জানান। তাৎক্ষনিক জেলা প্রশাসক নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুলকে করোনা আক্রান্ত ওই রোগীকে উদ্ধারের নির্দেশ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লামইয়া সাইফুল সাথে সাথেই রাত ১১.৩০ঘটিকায় এএসপি সার্কেল (চৌদ্দগ্রাম) ও ওসিকে সাথে নিয়ে করোনা আক্রান্ত রোগীকে উদ্ধার করেন। পরবর্তীতে তাকে উপজেলার আইসোলেশান সেন্টারে নেয়া হয়। বর্তমানে তাকে সেখানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেয়া হচ্ছে।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লামইয়া সাইফুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতেই নাঙ্গলকোট রেলস্টেশন থেকে তাকে উদ্ধারের পর জীবানুনাশক স্প্রে করা হয়েছে। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে বাসা-বাড়িতে থাকার পরামর্শ দেন।

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.কে.এম সাইফুল আলমকে বিষয়টি অবহিত করার পর জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে লাকসাম রেলওয়ে জংশনে জীবানুনাশক স্প্রে করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন বলে জানান। তিনি সকলকে আপাতত লাকসাম জংশন থেকে নাঙ্গলকোট পর্যন্ত রেলসড়কে হেঁটে চলাচল না করার নির্দেশনা দেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি