• শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

জমিতে সেচ দেয়াকে কেন্দ্র করে কৃষককে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদ দাতা / ১৭৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

১৭ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

মাগুরার সদরে ফসলের জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে জাকির হোসেন লিটন (৪৮) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নন্দলালপুর গ্রামে পশ্চিম পাড়া চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন নন্দলালপুর গ্রামের মুন্সি মনসুর আহমেদের ছেলে।

নিহতের স্ত্রী হেলেনা বেগম জানান, নন্দলালপুর গ্রামের শরিফুল ইসলাম শরি ও জাকির হোসেনের মধ্যে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে গতরাতে আমার স্বামীকে শরিফুল ইসলাম ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে ও মাথায় কুপিয়ে হত্যা করেছেন। আমি ঠেকাতে গেলে আমাকে বেধড়ক মারপিট করেন তারা।

তিনি বলেন, সোমবার বিকেলে ফসলের জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাতে পরিকল্পিতভাবে শরিফুল ইসলামের লোকজন আমার স্বামীকে পিটিয়ে হত্যা করেছেন।

নিহতের ভাতিজা বাধন হোসেন বলেন, আমার চাচার সঙ্গে একই গ্রামের শরিফুল ইসলামের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল।

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার তরিকুল ইসলাম জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে আহত অবস্থায় জাকির হোসেন নামের এক কৃষককে ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে এলে তার পায়ের রগ কাটা ও মাথায় ধারালো আঘাতের চিহ্ন দেখা যায়। পায়ের রগ কাটা থাকায় রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন বলেন, নন্দলালপুর গ্রামে ফসলের জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। জাকির হোসেন নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ব্যাপারে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনার সঙ্গে জড়িতের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন