• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গ্যাস সংকট নিয়ে স্বস্তির খবর নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন প্রধানমন্ত্রীর বিএনসিসির উদ্যোগে কুমিল্লায় ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজের প্রধান গেট ভেঙে জরাজীর্ণ, ঝুঁকিতে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু

কোটি টাকার হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৬৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

২৬ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, রাজশাহী প্রতিনিধি:

কোটি টাকা মূল্যের হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে দুজন নারীও রয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের গোপালপুর এলাকা থেকে ১ কেজি ১০০ গ্রাম ওজনের হেরোইনসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, গোদাগাড়ী পৌর এলাকার সরমংলা বেলতলা গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী জামিলা (৩০), গোদাগাড়ী ইউনিয়নের তাজেন্দ্রপুর গ্রামের আলম আলীর ছেলে বাবু শেখ (২১), জেলার তানোর উপজেলা মুন্ডুমালা গ্রামের মৃত এনামুল হকের স্ত্রী সেলানুর (৩৫) ।

গোদাগাড়ীর প্রেমতলি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোপালপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। মহিশালবাড়ী থেকে অটোরিকশাযোগে তারা রাজশাহী যাচ্ছিল।

তাদের দেহ তল্লাশি করে ১ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ১ কোটি ১ লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, বাবু শেখ সরাসরি ভারত থেকে হেরোইন এনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন