• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গ্যাস সংকট নিয়ে স্বস্তির খবর নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন প্রধানমন্ত্রীর বিএনসিসির উদ্যোগে কুমিল্লায় ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজের প্রধান গেট ভেঙে জরাজীর্ণ, ঝুঁকিতে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু

সনদ জালিয়াতি করে চাকরি, সহকর্মীকে ফাঁসাতে শ্বশুরকে হত্যা শিক্ষকের

নিজস্ব সংবাদ দাতা / ১৭৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

২৮ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, সাতক্ষীরা প্রতিনিধি:

বিএড পরীক্ষার জাল সনদে চাকরি করে আসছিলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার দিয়াড়া দাখিল মাদরাসার শিক্ষক আবুল কালাম আজাদ। সম্প্রতি তার সনদ জাল বলে প্রমাণিত হয়। মাদরাসা সুপারই তার সনদ জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আনেন। এ নিয়ে শুরু শত্রুতার।

সুপারকে ফাঁসাতে তাই বয়োবৃদ্ধ শ্বশুরকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। পরে ধরালো ছুরি দিয়ে জবাই করে লাশ ফেলে পালিয়ে যান ছোট জামাতা (মাদরাসাশিক্ষক) আবুল কালাম আজাদ। পুলিশের জিজ্ঞাসাবাদে এমন স্বীকারোক্তি দিয়েছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সাতক্ষীরা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান। সাতক্ষীরায় বাবা-মায়ের হাতে ১৫ দিনের শিশু হত্যা ও কলারোয়া উপজেলার দেয়াড়া গ্রামের কৃষক মোসলেম আলী বিশ্বাস হত্যার রহস্য উদ্‌ঘাটনের ঘটনায় তিনি এ প্রেস ব্রিফিং করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ও সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাহ্ উদ্দিন।

পুলিশ সুপার বলেন, কলারোয়া উপজেলার দেয়াড়া গ্রামের কৃষক মোসলেম আলী বিশ্বাসের ছোট জামাতা দেয়াড়া দাখিল মাদরাসার শিক্ষক আবুল কালাম আজাদ। তার বিএড সার্টিফিকেট জালিয়াতির ঘটনায় সম্প্রতি তদন্ত হয়। এতে তিনি মাদরাসা সুপারের ওপর ক্ষুব্ধ ছিলেন। এ জন্য তিনি সুপারকে হত্যার চেষ্টা করেন। সফল হতে না পেরে তিনি শ্বশুরকে হত্যা করে তার দোষ মাদরাসা সুপারের ঘাড়ে চাপানোর পরিকল্পনা করেন। পরিকল্পনা মোতাবেক শ্বশুরকে মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে নতুন বাড়িতে তিনি ও তার ভাতিজা হাবিবুর বালিশ চাপা দিয়ে হত্যা করেন। পরে শ্বশুরকে জবাই করে ফেলে রাখে।

এসপি জানান, সুপারকে ফাঁসাতে তারা এ হত্যাকাণ্ড ঘটায়। পুলিশ আবুল কালাম আজাদ ও তার ভাইপো হাবিবুরকে গ্রেপ্তার করে। পরদিন তাদের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, হ্যান্ড গ্লাভসসহ বিভিন্ন উপকরণ উদ্ধার করে। কালামকে জিজ্ঞাসাবদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে। শনিবার দুপুরে হাবিবুরকে ১৬৪ ধারায় জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ২৬ নভেম্বর থানায় কারো নাম উল্লেখ না করে একটি মামলা দায়ের করে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন