• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

টাকার জন্য বাবাকে হত্যা করলো ছেলে

নিজস্ব সংবাদ দাতা / ১৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

২৯ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুরে ব্যবসার টাকা পয়সা নিয়ে দ্বন্দ্বে সরতা দিয়ে কুপিয়ে বাবাকে হত‌্যা করেছে এক ছেলে। এ ঘটনায় ছেলে নাজমুল হাসানকে অভিযান চালিয়ে আটক করেছে পুলিশ।

রোববার (২৯ নভেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এর আগে শনিবার (২৮ নভেম্বর) গভীর রাতে উপজেলার বাদাঘাট বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার।

নিহত বাবার নাম ইসলাম উদ্দিন (৫০)। তিনি উপজেলার ৫ নম্বর বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে। এ ঘটনায় ঘাতক ছেলের নাম নাজমুল হাসান (২০)।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার জানান, শনিবার রাত ১২টার দিকে উপজেলার বাদাঘাট বাজারে নাজমুল হাসানের কসমেটিক্সের দোকানে ব্যবসার টাকা-পয়সা নিয়ে তার বাবা ইসলাম উদ্দিনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নাজমুল হাসান ক্ষিপ্ত হয়ে দোকানে থাকা সুপারি কাটার লোহার সরতা দিয়ে বাবার মাথায় একাধিক আঘাত করেন। এতে তার বাবা জ্ঞান হারিয়ে ফেলেন। পরে বাজারের অন‌্য দোকানিরা তাকে উদ্ধার করে বাদাঘাট বাজারের স্থানীয় চিকিৎসক হাফিজ উদ্দিনের চেম্বারে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ঘাতক নাজমুল বাবাকে ইসলাম উদ্দিনকে রেখে পলিয়ে যান।

খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১২টায় ঘটনার স্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে। এরপর আজ সকালে তা ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

ওসি মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার আরো জানান, রাতেই অভিযান চালিয়ে ঘাতক নাজমুলকে আটক করা হয়েছে। নিহতের ছোট ভাই বাদী হয়ে তাহিরপুর থানায় হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন