• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

কুমিল্লার বুড়িচংয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৫৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

৩০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল গ্রামের পূর্ব পাড়ার মোল্লা বাড়ির আসমত আলীর শিশু পুত্র মোঃবাইজিদ (৪) নামের এক শিশু রোববার দুপুরে বাড়ির সকলের অজান্তে খেলা করতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্র ও স্থানঈ সাংবাদিক মারুফ হোসেন জানান জেলার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়ন এর বাকশীমুল পূর্ব পাড়ার মোল্লা বাড়ির আসমত আলীর শিশুপুত্র মোঃ বাইজিদ (৪) রোববার সকাল ১০ টায় বাড়ির সবার অজান্তে খেলা করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। বাইজিদকে তার মা রেহানা আক্তার কোথাও না পেয়ে তার বাবাকে জানালে পিতা মা ও বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোজা খোজি করে। পরে দুপুর ১২টায় শিশু বাইজিদের মা ও বাবা তাদের বাড়ির উত্তর পাশের পুকুরে গিয়ে দেখতে পায় পুকুরের পানিতে শিশুটি ভাসতে থাকে। সঙ্গে সঙ্গে পুকুরের পানি থেকে শিশুটিকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোঃ মীর হোসেন মিঠু তাকে মৃত্যু ঘোষণা করেন।

আসমত আলীর ৪সন্তানের মধ্যে ২ছেলে ২মেয়ে এর মধ্যে বাইজিদ ছোট ছেলে ছিল। এ সন্তানের অকাল মৃত্যুতে পিতা মাতা  আত্মীয় স্বজনদের আহাজারিতে এলাকার মধ্যে শোকের মাতম বইছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন