• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

কুষ্টিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, অস্ত্রসহ আটক ৩

নিজস্ব সংবাদ দাতা / ১৭৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

৩০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

কুষ্টিয়ায় গোয়েন্দা পুলিশ পরিচয়ে ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা।

সোমবার (৩০ নভেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় পুলিশ।

এর আগে রোববার (২৯ নভেম্বর) রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এসময় তাদের হেফাজত থেকে দুটি পিস্তল, ছুরি, ওয়াকিটকি, নগদ অর্থ, মাদক ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো- ঢাকার সাভার এলাকার আরিফুল ইসলাম, নেয়াখালী জেলার কালামিয়ার গ্রামের খোকন মিয়া ওরফে জামাল মিয়া ও রাজবাড়ী সদরের কোলারহাট এলাকার হারুন ওরফে বাবু মিয়া।

ব্রিফিংয়ে পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত জানান, আটককৃতরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে সুযোগ বুঝে লোকজনকে জিম্মি করে, আইনশৃংখলা বাহিনীর সদস্য পরিচয়ে অর্থ, স্বর্ণলংকারসহ মানুষের সম্পদ ছিনিয়ে নিত।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন