• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

বান্দরবানে ৩ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার, আটক-২

নিজস্ব সংবাদ দাতা / ১৫০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

১ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তে দিয়ে পাচারের সময় ৩ কোটি টাকা মূল্যের ২৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশ দুজনকে আটক করে।

নাইক্ষ্যংছড়ি থানা সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় উপজেলার আশারতলী সীমান্তের ৮ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশ মো. ফারুক (২৮) ও মরিয়ম বেগম (২৬) নামের দুইজনকে আটক করে। তারা মিয়ানমার থেকে স্বর্ণগুলো চোরাই পথে এনে নিজ বাসায় প্রবেশের সময় পুলিশ তাদের আটক করে।

আরো জানা গেছে, নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেনের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়।

এই বিষয়ে থানার (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, অভিযানে তিন কোটি টাকার স্বর্ণের বার জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, উক্ত চোরাকারবারিরা দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে চোরাই পথে স্বর্ণ এনে পাচার করছিল।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন