• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

বিয়ের ৩ মাসের মাথায় স্ত্রীকে হত্যা, স্বামীর ফাঁসি

নিজস্ব সংবাদ দাতা / ১৬৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

১ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বিয়ের মাত্র তিন মাসের মাথায় যৌতুকের জন্য স্ত্রী ফাতেমা খাতুনকে হত্যার দায়ে স্বামী রুবেল হোসেনকে ফাঁসির আদেশে দিয়েছেন আদালত। মঙ্গলবার (১ ডিসেম্বর) নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইমদাদুল হক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

একই সাথে ১ লাখ টাকা জরিমানা আদায় করে ক্ষতিপূরণ হিসেবে ফাতেমার বাবা-মাকে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আদালত সূত্র জানায়, নাটোরের বড়াইগ্রাম উপজেলার শিবপুর গ্রামের রুবেল হোসেন ২০১৭ সালের ২৭ জুন সিরাজগঞ্জ জেলার তেতুলিয়া গ্রামের ফাতেমাকে বিয়ে করে। বিয়ের পর থেকে স্ত্রীর কাছে ২ লাখ টাকা যৌতুক দাবি করতে থাকে রুবেল। না পেয়ে তিন মাসের মাথায় ওই বছরের ২৬ সেপ্টেম্বর রাতে ফাতেমাকে হত্যা করে। এ ঘটনায় ফাতেমার বোন আকলিমা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ রুবেলকে গ্রেপ্তার ও তদন্ত শেষে বিচারের জন্য আদালতে চার্জশিট দাখিল করে।

এ রায়ে বাদী আকলিমা ও রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিছুর রহমান সন্তুষ্টি প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন