• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

সাড়ে ৮ হাজার কেজি চোরাই তারসহ আটক ৩

নিজস্ব সংবাদ দাতা / ১৬৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

১ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সাভারে মধুমতি মডেল টাউন এলাকা থেকে চোরাই ৮ হাজার ৫০০ কেজি ইলেকট্রিক তারসহ চোরাকারবারি সিন্ডিকেটের ৩ সদস্যকে আটক করেছে র‌্যাব। এসময় জব্দ করা হয়েছে চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, চারটি কাটার ও একটি ওয়েট মেশিন। মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৪ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

এর আগে সোমবার দিবাগত রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মধুমতি মডেল টাউন এলাকা থেকে পিকআপ ভর্তি চোরাই তার উদ্ধার করা হয়।

আটকেরা হলেন- গাজীপুর জেলার এমদাদুল ইসলাম (৩৬), পাবনা জেলার মো. নাসির (২৬) ও ভোলা জেলার লোকমান হোসেন (৫৩)।

র‌্যাব জানায়, রাতে কিছু অসাধু লোক চোরাই ইলেকট্রিক তার বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকা-আরিচা মহাসড়কের মধুমতি মডেল টাউন এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদে অভিযান চালায় র‌্যাব। এসময় সন্দেহভাজন একটি পিকআপ ভ্যান থেকে ৮ হাজার ৫০০ কেজি চোরাই ইলেকট্রিক তার উদ্ধার করা হয়। জব্দ করা হয় তার চুরির কাজে ব্যবহৃত চারটি কাটার ও একটি ওয়েট মেশিনসহ পিকআপ ভ্যানটি। আটক করা হয় চোরাকারবারি সিন্ডিকেটের ৩ সদস্যকে।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান জিয়া জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা তাদের অপরাধের কথা স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থান হতে ইলেকট্রিক তার চুরি করে সাভার সহ ঢাকা জেলার বিভিন্ন স্থানে স্বল্প মূল্যে বিক্রি করে আসছিলো। তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন