• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

ম্যারাডোনার মৃত্যুতে ভাত না খেয়ে ৭ দিনের শোক ভক্তের

নিজস্ব সংবাদ দাতা / ১৮০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

১ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, নাটোর প্রতিনিধি:

কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার মৃত‌্যুতে সাত দিন ভাত না খেয়ে শোক পালন করেছেন নাটোরের বাগাতিপাড়ার এক ভক্ত।

মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেলে ম্যারাডোনার আত্মার শান্তি কামনার মধ্য দিয়ে শোক পালনের কর্মসূচি শেষ করেছেন ভক্ত রুহুল আমিন সরকার বাবু।

প্রিয় ফুটবলার ম্যারাডোনার মৃত্যুতে ভাত, মাছ ও মাংস খাওয়া বন্ধ রেখে গত বুধবার (২৫ নভেম্বর) থেকে সাত দিনের শোক পালন করে আসছিলেন তিনি।

বাগাতিপাড়ার সমাজ সেবক ফজলুল হক বলেন, ‘উপজেলার বিহারকোল বাজারের ভাই-বন্ধু মুদি দোকানের স্বত্বাধিকারী বাবু। শোক প্রকাশের জন‌্য তিনি কালো ব্যাজ ধারণ করে রয়েছেন। তার দোকানে প্রিয় ফুটবলারে মৃত্যুতে সাত দিনের শোক পালনের ব্যানার, কালো পতাকা উত্তোলন এবং আর্জেন্টিনার পতাকা উত্তোলন করে রেখেছেন। একই সঙ্গে সবার ওপরে বাংলাদেশের জাতীয় পতাকাও উত্তোলন করে রেখেছেন।’

রুহুল আমিন সরকার বাবু জানান, আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনার মৃত্যুতে তিনি সাত দিন শোক পালনের সিদ্ধান্ত নেন। গত সাতদিন ধরে তিনি ভাত, মাছ ও মাংস খাওয়া বন্ধ রেখেছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন