• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

হবিগঞ্জে চোরাই গরুসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১৯১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০

১১ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে তিনটি চোরাই গরুসহ স্বামী হবিব উল্যাহ ও তার স্ত্রী আনোয়ারা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টায় শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ১০ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী গ্রামের দেলোয়ার হোসেন দিলুর তিনটি গরু চুরি হওয়ার সংবাদ পাওয়া যায়। সংবাদ পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে চুনারুঘাট বরমপুর গ্রামের হবিব উল্যাহর বাড়ি থেকে চুরি যাওয়া তিনটি গরু উদ্ধার করা হয়।

এ ঘটনায় হবিব উল্যাহ (৬২) ও তার স্ত্রী আনোয়ারা খাতুনকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় নিয়মিত মামলা করার পর তাদেরকে আদালতে পাঠানো হয়েছে জানান ওসি অজয় চন্দ্র দেব।

হবিব উল্যাহ শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট (কোণারবাড়ী) বাসিন্দা। তবে বর্তমানে তিনি চুনারুঘাট উপজেলার বরমপুর গ্রামে নতুন বাড়ি করে বসবাস করছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন