• বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ঠাকুরগাঁওয়ে আলুর বস্তায় মিলল ফেন্সিডিল

নিজস্ব সংবাদ দাতা / ১৬৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১

১৮ ফেব্রুয়ারি ২০২১, বিন্দুবাংলা টিভি. কম,

মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে আলু ভর্তি বস্তায় আলুর সাথে অভিনব কায়দায় মাদক পাচারকালে আলুরবস্তা থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ ২৪৮ বোতল ফেন্সিডিল সহ মামুন নামের একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত ১০.৩০ মিনিটে শহরের বাসস্টান এলাকায় ঠাকুরগাঁও সদর থানা পুলিশের একটি দলের বিশেষ অভিজনে ব্যবসায়ী মামুন সহ মাদক আটক হয়। আটক মামুন(৩০) বালিয়াডাঙ্গী উপজেলার উত্তর বালিয়াডাঙ্গী এলাকার খসিরুল আলমের ছেলে।

পুলিশের সূত্রে জনাযায়, আটককৃত ফেন্সিডিলগুলো হানিফ এন্টারপ্রাইজের একটি গাড়িতে করে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ওসি তানভিরের নেতৃত্বে আগে থেকেই অবস্থান নেয় পুলিশ। এরপর উক্ত গাড়িটি ঘটনা স্থলে পৌঁছালে সেটির গতিরোধ করে তারা। মুহূর্তের মধ্যে তল্লাশি চালালে গাড়ির পিছনের লকার থাকা আলুর বস্তাতে উল্লেখিত ফেন্সিডিল পাওয়া যায়। পরে সুপারভাইজারের সহযোগীতায় সেই বস্তার মালিককে সনাক্ত করা হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জনান, আটককৃত আসামি প্রাথমিকভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এর সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন