• বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

টাঙ্গাইল এয়ারপোর্টে বিমান বাহিনীর মহড়া

নিজস্ব সংবাদ দাতা / ১৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

৪ মার্চ ২০২১,বিন্দুবাংলা  টিভি. কম,

শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ

 

বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি পাহাড়কাঞ্চনপুরের আয়োজনে টাঙ্গাইল এয়ারপোর্টে মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(৩ মার্চ) দুপুরে টায় ঢাকা থেকে আগত বিমান বাহিনীর কমব্যাট সার্জ এন্ড রেসকো মিশন পাহাড়কাঞ্চনপুর বিমান ঘাঁটির তত্ত্বাবধানে টাঙ্গাইল শহরের ভাল্লুককান্দি এয়ার ফিল্ডে প্রায় পৌনে এক ঘন্টা ব্যাপি এ মহড়া পরিচালনা করা হয়।

মহড়ায় বিমান বাহিনীর চারটি ফাইটার বিমান ও তিনটি হেলিকপ্টারের মাধ্যমে আহত পাইলটকে উদ্ধারের কৌশল প্রদর্শন করা হয়।

এ সময় বাংলাদেশ বিমান বাহিনীর পাহাড়কাঞ্চনপুর ঘাঁটি অধিনায়ক এয়ার কমোডোর কাজী মাজহারুল ইসলাম এর উপস্থিতিতে টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটু,অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন বিএম রিয়াজুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, স্থানীয় কাউন্সিলর মো. ফারুক হোসেন, বিমান বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ সিভিল প্রশাসন ও সামরিক বাহিনীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন