ঢাকা   ০১:৫৮:৫১ এএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নভেম্বরে ঢাকায় আসছেন জাতিসংঘের প্রতিনিধি জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা হলেন সুফিউর রহমান এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী ড্রেনেজ ছাড়া আর রাস্তা নয়, তিন বছরে রাস্তা নষ্ট হলে ঠিক করবেন ঠিকাদার রোহিঙ্গারা অধিকার চায়, দান নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ বিনামূল্যের পাঠ্যবইয়ে ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগে দুদকের অভিযান আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ কুমিল্লায় ‘খ’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ওসি মেঘনা থানার শহীদুল ইসলাম

নিজ ঘরে ঝুলছিলো চেয়ারম্যান পদপ্রার্থীর লাশ

Reporter Name
  • Update Time : Monday, June 21, 2021,
  • 181 Time View

২১ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

জয়পুরহাটের পাঁচবিবি আলম হোসেন চঞ্চল (৪২) নামের এক ব্যক্তির ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন।

সোমবার (২১ জুন) সকালে নিজ ঘর থেকে উপজেলার আমিরপুর গ্রামের সামছুদ্দিন হোসেনের ছেলে আলম হোসেন চঞ্চলের লাশ উদ্ধার করা হয়।

নিহতর পরিবার জানায়, রাতে খাবার খেয়ে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে। কখন যে ঘরের তালার বাঁশের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে আমরা কেউ বলতে পারি না। ভোরে ঘুম থেকে না উঠায় বড় মেয়ে মুনিশা দরজায় অনেক ডাকাডাকি করে। এতে সাড়া না পেয়ে মেয়ে চিৎকার করলে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে দেখতে পায় তার লাশ ঝুলছে।

পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। পরে কোনো অভিযোগ না থাকায় ও পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি