ঢাকা   ০৩:৪৩:০৫ এএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নভেম্বরে ঢাকায় আসছেন জাতিসংঘের প্রতিনিধি জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা হলেন সুফিউর রহমান এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী ড্রেনেজ ছাড়া আর রাস্তা নয়, তিন বছরে রাস্তা নষ্ট হলে ঠিক করবেন ঠিকাদার রোহিঙ্গারা অধিকার চায়, দান নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ বিনামূল্যের পাঠ্যবইয়ে ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগে দুদকের অভিযান আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ কুমিল্লায় ‘খ’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ওসি মেঘনা থানার শহীদুল ইসলাম

ঘরে ঢুকে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, ২ মাঝি আটক

Reporter Name
  • Update Time : Thursday, July 1, 2021,
  • 188 Time View

০১ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ভোলার মনপুরায় ঘরে ঢুকে এক গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠে দুই মাঝিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ জুলাই) ভোররাত ৩টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে মনপুরায় থানায় দুইজনকে আসামি করে ধর্ষণ মামলা করেন। পরে মনপুরা থানা পুলিশ অভিযান চালিয়ে ওই দুই মাঝিকে আটক করে।

আটককৃতরা হলেন- মো. আরিফ মাঝি (২৪) ও নাইম মাঝি (২২)। এদের দুইজনের বাড়ি উপজেলার মনপুরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সীতাকুন্ড গ্রামে।

জানা যায়, ওই রাতে গৃহবধূর স্বামী বাড়ির বাইরে ছিলেন। এই সুযোগে বৃহস্পতিবার রাত ৩টায় আরিফ ও নাইম মাঝি ওই গৃহবধূর বাড়িতে ঢুকে পালাক্রমে ধর্ষণ করে। বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূর স্বামী বাড়িতে আসলে ঘটনাটি জানায়। পরে স্বামীসহ ওই গৃহবধূ মনপুরায় থানায় এসে ঘটনায় জড়িত দুইজনকে আসামি করে ধর্ষণ মামলা করেন। পরে দুপুর ৩ টায় পুলিশ অভিযান চালিয়ে দুই আসামি আরিফ মাঝি ও নাইম মাঝিকে উপজেলার মনপুরা ইউনিয়নের লঞ্চঘাট এলাকা থেকে আটক করে।

মনপুরা থানার ওসি (তদন্ত) আবদুল্লাহ আল মামুন জানান, ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে দুই আসামিকে আটক করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি