• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

বিদেশ যেতে চাওয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদ দাতা / ১৪৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১

০৭ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

হবিগঞ্জের মাধবপুরে স্বামীর হাতে সৌদিপ্রবাসী স্ত্রী পারভিন আক্তার (৩৫) খুন হয়েছেন। এ ঘটনায় স্বামী পলাতক রয়েছেন।

বুধবার (৭ জুলাই) ভোরে এ ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম।

স্থানীয়রা জানান, জেলার মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের মাহমুদপুর গ্রামের তকদির হোসেনের স্ত্রী পারভীন আক্তার দুই বছর সৌদিতে গৃহকর্ত্রীর কাজ শেষে এক মাস আগে বাড়িতে আসেন। এরপর আবারও তিনি সৌদিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিলে স্বামী বাধা দেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয়।

বুধবার ভোর রাতের কোনো এক সময় ঝগড়ার এক পর্যায়ে তকদির হোসেনের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্ত্রী পারভীন আক্তারকে হত্যা করে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, পারভীন আক্তারের মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই স্বামী তকদির হোসেন পালিয়ে গেছেন। পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন