• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গাজীপুরে শব্দদূষণ প্রতিরোধে জরুরি প্রয়োজন ছাড়া সরকারি গাড়িতে হর্ন না বাজানোর সিদ্ধান্ত ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ’ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে সংবর্ধনা সাদুল্লাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে নিখোঁজ মা-ছেলে নরসিংদী থেকে উদ্ধার এসি ল্যান্ড অব দ্য মান্থ’ সম্মাননায় ভূষিত কুলাউড়ার এসিল্যান্ড প্রণয় বিশ্বাস দুই বাংলা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে শাম্মী তুলতুল ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ ত্যাগী নেতাকর্মীরাই বিএনপির মূল শক্তি: শাহাদাৎ হোসেন সংবাদ সম্মেলনে রাস্তা দখলের অভিযোগ অস্বীকার, রাস্তাটি ক্রয়কৃত বলে দাবি ওমর ফারুকের

বিয়ে করতে এসে জেলে বর, ৪ জনের জরিমানা

নিজস্ব সংবাদ দাতা / ২১৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

০৯ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

কঠোর বিধিনিষেধের মধ্যে বগুড়ার কাহালুতে বাল্যবিবাহ করতে আসায় বরকে ছয়মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া এ সময় কনের ফুফাকে ছয়মাস ও কাজীকে ১০ মাসের সাজা দেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে বাল্যবিবাহে সহযোগিতা করার দায়ে চারজনকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

শুক্রবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় কাহালু পৌর শহরের মহেশপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাছুদুর রহমান।

স্থানীয়রা জানান, শুক্রবার কাহালুর পৌর শহরের মহেশপুর ভুতগাড়ী গ্রামের চতুর্থ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে পার্শ্ববর্তী নওগাঁ জেলার খয়রাবাত গ্রামের বেলাল হোসেনের ছেলে আব্দুল মোমিনের (৩০) বিয়ের দিন ধার্য করা হয়। সকালে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে গোপনে কনের ফুফুর বাড়িতে চলছিল বিয়ের আয়োজন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাছুদুর রহমান একদল পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে অভিযান চালান। বাল্যবিবাহ করতে আসায় বরকে ছয়মাস, কনের ফুফা রফিকুল ইসলামকে ছয়মাস ও কাজী আব্দুল গফুরকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়া এতে সহযোগিতা করার অভিযোগে কনের ফুফু খালেদা খাতুন, বরের দুলাভাই জাহাঙ্গীর আলম, আত্মীয় সেকেন্দার আলী ও আনিছুর রহমানকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

ইউএনও মো. মাছুদুর রহমান বলেন, সরকারিভাবে সব সামাজিক অনুষ্ঠান না করার নির্দেশনা দেয়া হয়েছে। এরপরও গোপনে বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বরসহ তিনজনকে কারাদণ্ড ও চারজনকে জরিমানা করা হয়েছে।

করোনার সময়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন