ঢাকা   ০৩:৪৪:১৪ এএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নভেম্বরে ঢাকায় আসছেন জাতিসংঘের প্রতিনিধি জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা হলেন সুফিউর রহমান এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী ড্রেনেজ ছাড়া আর রাস্তা নয়, তিন বছরে রাস্তা নষ্ট হলে ঠিক করবেন ঠিকাদার রোহিঙ্গারা অধিকার চায়, দান নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ বিনামূল্যের পাঠ্যবইয়ে ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগে দুদকের অভিযান আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ কুমিল্লায় ‘খ’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ওসি মেঘনা থানার শহীদুল ইসলাম

কয়রার দুর্গম এলাকায় শিক্ষার্থীদের নিরাপদ পানির ব্যবস্থা করল জেসিআই

Reporter Name
  • Update Time : Sunday, October 13, 2024,
  • 192 Time View

ঢাকা থেকে প্রায় ৩২৫ কিলোমিটার দূরে সুন্দরবনের কোলে অবস্থিত খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়ন। এখানের পশ্চিম চরামুখা হাফিজিয়া মাদ্রাসা প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠান। গত ১১ অক্টোবর জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বরিশাল এবং ঢাকা সাউথের যৌথ উদ্যোগে এই পশ্চিম চরামুখা হাফিজিয়া মাদ্রাসায় ১ হাজার লিটার ধারণক্ষমতার একটি পানির ট্যাংকি স্থাপন করা হয়। এই উদ্যোগের মাধ্যমে মাদ্রাসার প্রায় ৩০ জন শিক্ষার্থীর জন্য নিরাপদ পানির ব্যবস্থা করা হয়েছে।

 

কয়রার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের অধিকাংশ বাসিন্দা সুপেয় পানির জন্য বৃষ্টির পানির ওপর নির্ভর করে। কিন্তু বসতভিটা ও শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত জলাধার না থাকায় বছরব্যাপী সুপেয় পানি সংরক্ষণ করা সম্ভব হয় না। এই পরিস্থিতিতে জেসিআই বরিশাল ও জেসিআই ঢাকা সাউথ ‘স্বচ্ছ পানি, নিরাপদ জীবন’ শীর্ষক প্রকল্পের অধীনে সুপেয় পানির সংকট লাঘবে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ১ হাজার লিটার ধারণক্ষমতা সম্পন্ন পানির ট্যাংকি স্থাপনের উদ্যোগ নেয়। এই পানির ট্যাংকিটি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পানি সরবরাহ নিশ্চিত করবে। প্রকল্পটি বাস্তবায়ন করেছে ইনিশিয়েটিভ ফর কোস্টাল ডেভেলপমেন্ট (আইসিডি)।

 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—জেসিআই বরিশালের স্থানীয় সভাপতি ড. জামিল খান, জেসিআই ঢাকা সাউথের স্থানীয় সভাপতি জাহিদ মারুফ, জেসিআই ঢাকা সাউথের ভাইস প্রেসিডেন্ট রাকিব বিল্লাহ, জেসিআই বরিশালের পরিচালক আসাদ ইকবাল, পশ্চিম চরামুখা হাফিজিয়া মাদ্রাসার সভাপতি জি এম গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান গাজী, মাওলানা আলমগীর হোসাইন, আইসিডির সদস্য আশিকুজ্জামান, মনিরুল ইসলাম, রাসেল আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, ইয়াকুব আলী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি