ঢাকা   ০৪:২৬:১২ এএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নভেম্বরে ঢাকায় আসছেন জাতিসংঘের প্রতিনিধি জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা হলেন সুফিউর রহমান এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী ড্রেনেজ ছাড়া আর রাস্তা নয়, তিন বছরে রাস্তা নষ্ট হলে ঠিক করবেন ঠিকাদার রোহিঙ্গারা অধিকার চায়, দান নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ বিনামূল্যের পাঠ্যবইয়ে ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগে দুদকের অভিযান আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ কুমিল্লায় ‘খ’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ওসি মেঘনা থানার শহীদুল ইসলাম

মেঘনায় অবৈধ বালু উত্তোলন ও টপ সয়েল কর্তন প্রতিরোধে বিশেষ সভা

Reporter Name
  • Update Time : Tuesday, January 28, 2025,
  • 290 Time View

 

মেঘনা প্রতিনিধি।।

কুমিল্লার মেঘনা উপজেলায় নদীর তলদেশ থেকে  অবৈধ বালু উত্তোলন এবং কৃষিজমির উর্বর মাটি (টপ সয়েল) কর্তন প্রতিরোধে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারি বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মেঘনা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হ্যাপী দাস। তিনি বলেন, “বালু উত্তোলন এবং টপ সয়েল কর্তন শুধু পরিবেশের জন্য নয়, আমাদের অর্থনীতি এবং জীববৈচিত্র্যের জন্যও মারাত্মক হুমকিস্বরূপ। এ বিষয়ে সকলের সমন্বিত উদ্যোগ ও সচেতনতা জরুরি।”

সভায় অন্যান্য বক্তারাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে অবৈধ কার্যক্রম বন্ধে দৃঢ় প্রতিশ্রুতি দেন। সভায় আরও উপস্থিত ছিলেন কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার ডা. তাকিউল আহসান ও ক্যাপ্টেন আদিল, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল, নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর হোসেন, চালিভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান বিপ্লব সিকদার, গণধিকার পরিষদের মেঘনা উপজেলা সভাপতি মোখলেছুর রহমান, যুবদল নেতা মাসুরুল,উপজেলা মহিলা দলের সভাপতি মাহবুবা ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কেফায়েত উল্লাহ, কবি নজরুল সরকারি কলেজের সমন্বয়ক রুপ মিয়া হোসাইন (রাজ), ছাত্র প্রতিনিধি আকিব হাসান পলাশ ও নাদিমুজ্জামানসহ অন্যরা।

উপজেলা প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সভায় অবৈধ বালু উত্তোলন ও টপ সয়েল কর্তনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়।

সভা শেষে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করে ইউএনও হ্যাপী দাস বলেন, “সকলের আন্তরিক প্রচেষ্টায় মেঘনাকে আমরা একটি পরিবেশবান্ধব, সুরক্ষিত এবং উন্নয়নমুখী এলাকা হিসেবে গড়ে তুলতে চাই।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি