ঢাকা   ০২:৫৩:৩৭ এএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নভেম্বরে ঢাকায় আসছেন জাতিসংঘের প্রতিনিধি জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা হলেন সুফিউর রহমান এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী ড্রেনেজ ছাড়া আর রাস্তা নয়, তিন বছরে রাস্তা নষ্ট হলে ঠিক করবেন ঠিকাদার রোহিঙ্গারা অধিকার চায়, দান নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ বিনামূল্যের পাঠ্যবইয়ে ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগে দুদকের অভিযান আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ কুমিল্লায় ‘খ’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ওসি মেঘনা থানার শহীদুল ইসলাম

মেঘনায় আগামীকাল ধর্মীয় উপাসনালয়ে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়ার নির্দেশ

বিপ্লব সিকদার
  • Update Time : Tuesday, December 30, 2025,
  • 700 Time View

 

কুমিল্লার মেঘনা উপজেলায় বিএনপির চেয়াপারসন, আপোষহীন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সকল মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার নির্দেশ প্রদান করেছে প্রশাসন। আজ মঙ্গলবার (৩০ডিসেম্বর) উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তার উপজেলা ইসলামী ফাউন্ডেশনের সুপার ভাইজারকে এ নির্দেশনা প্রদান করেছেন। একই সাথে ৩ দিনের  রাষ্ট্রীয় শোক কর্মসূচির  সকল বিদ্যালয়, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা সহ সকল নির্দেশনা পালনের নির্দেশ প্রদান করেছেন।  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়মা রহমান, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম, চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেন, যুদ্ধকালীন কমান্ডার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আব্বাস উদ্দিন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকরা। সভায় উপস্থিত সকলে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতের মাধ্যমে বিশেষ  দোয়া করেন।দোয়া পরিচালনা করেন আব্বাস উদ্দিন কমান্ডার।  উল্লেখ্য আজ ভোর ৬ টায় সাবেক প্রধানমন্ত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি