ঢাকা   ০৯:৫২:২২ এএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নোবিপ্রবিতে শিক্ষা মন্ত্রণালয়ের এনটিআরসিএ বিষয়ক সিদ্ধান্তে বিক্ষোভ সমাবেশ

Reporter Name
  • Update Time : Monday, August 10, 2026,
  • 75 Time View
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ওমর ফারুক:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক এনটিআরসিএ (NTRCA)-এর নিয়োগ বেসরকারি স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির ওপর ন্যস্ত করায় বিক্ষোভ সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ৯টায় নোবিপ্রবির কেন্দ্রীয় শহীদ মিনারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে নোবিপ্রবির সালাম হল, মালেক হল, শান্তিনিকেতন, গ্যারেজ হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল—“টাকা না মেধা, মেধা মেধা”, “নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন”, “কোটা গেছে যেই পথে, কমিটি যাবে সেই পথে”, “চাচা না চাকরি? চাকরি চাকরি”, “মামা না চাকরি? চাকরি চাকরি”, “২৪-এর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার”, “জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো”, “ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ”, “টাকা না মেধা, মেধা মেধা”, “আবু সাঈদ মরে, শেষ হয়নি যুদ্ধ”, “নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন” ইত্যাদি।

বিক্ষোভের একপর্যায়ে সমুদ্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জিহাদুল ইসলাম রাফি বলেন, “আমরা আমাদের মামা-খালুদের সময় দেখেছি টাকা বা কমিটির মাধ্যমে স্কুল-কলেজগুলোতে নিয়োগ দিতে। যা পরবর্তীতে এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ হতো। তবে এখন আবার কথা উঠেছে যে নিয়োগ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ম্যানেজিং কমিটি দেবে। সারা বাংলাদেশের শিক্ষক-শিক্ষার্থীরা এগুলো মেনে নেবেন না। এনটিআরসিএর মাধ্যমেই নিয়োগ দিতে হবে।”

নোবিপ্রবি ছাত্রশিবিরের সেক্রেটারি ও এসিসিই বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, “শিক্ষক বিষয়টি কোনো ছিনিমিনি খেলা নয়। তাই নিয়োগের জন্য এনটিআরসিএর শিক্ষকরা যাতে কারও কাছে ধর্না না দেন। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে মেধাবী শিক্ষার্থীরা রাজনৈতিক নেতাদের কাছে ধর্না দেবে। চাকরির জন্য মেধাবী শিক্ষার্থীদের কারও কাছে ধর্না দেওয়াটা জাতির জন্য লজ্জাজনক। সরকারকে বলব, এগুলো থেকে বের হয়ে আসুন। আমরা জানি না, আপনাদের এ বুদ্ধি কে দেয়। যদি এ থেকে সরে না আসেন, তাহলে আমরা যেভাবে ২৪-এ জেগে উঠেছিলাম, সেভাবে আবার জাগ্রত হব।”

উল্লেখ্য, আজ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএ (NTRCA)-এর কাছ থেকে সরিয়ে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির কাছে ফিরিয়ে দেওয়া হচ্ছে—এমন সিদ্ধান্তের একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়। পরবর্তীতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ বিক্ষোভ মিছিল করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি