• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময় জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করলেন ডিআইজি মেঘনায় যে কারণে মাদকসহ সামাজিক বিপর্যয় ঠেকানো যাচ্ছে না ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩ সদস্যের কমিটি পুনর্গঠন

বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং

নিজস্ব সংবাদ দাতা / ৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

আরিফ:

উপজেলা সদরে নির্ধারিত বাস স্টেশন থাকার পরও তা ব্যবহার না করে সড়কের দুই পাশে যত্রতত্র গাড়ি পার্কিং করা হচ্ছে। এতে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ।

পূর্বের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উদ্যোগে সড়ক নতুন করে সম্প্রসারণ করা হলেও এবং বাস স্টেশন প্রতিষ্ঠিত থাকা সত্ত্বেও ইমাম পরিবহন, শ্যামলী পরিবহনসহ বিভিন্ন যাত্রীবাহী বাস ও মোটরযানের চালকরা নির্ধারিত স্টেশন ব্যবহার না করে সড়কের দুই পাশেই গাড়ি দাঁড় করাচ্ছেন। ফলে সরু হয়ে যাচ্ছে মূল সড়ক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীদের চলাচলে বিঘ্ন ঘটছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাস স্টেশন থাকা সত্ত্বেও তা কার্যকরভাবে ব্যবহার নিশ্চিত না হওয়ায় এই সমস্যার সমাধান হচ্ছে না।

তারা মনে করেন, প্রশাসনের নিয়মিত তদারকি ও কঠোর পদক্ষেপের অভাবেই চালকরা বারবার নিয়ম ভঙ্গ করছেন।

এ বিষয়ে সচেতন মহল বর্তমান ইউএনও ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অবিলম্বে সকল যানবাহনকে নির্ধারিত বাস স্টেশন ব্যবহারে বাধ্য করা, নিয়মভঙ্গকারী চালক ও পরিবহন মালিক সমিতির বিরুদ্ধে জরিমানা আরোপ এবং কড়াভাবে সতর্ক করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন