• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ধর্মমন্ত্রী গ্যাস সংকটের মধ্যে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং রোহিঙ্গা ক্যাম্পে চুরির মামলায় ৩ রোহিঙ্গা আসামি গ্রেপ্তার শীলখালী বিজিবি চেকপোস্টে প্রাইভেটকারে মিলল ১৬ হাজার ইয়াবা, চালক আটক মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা বিভ্রান্তিকর, দাবি পুলিশের গোমতী নদীতে বন্দর হলে বদলে যাবে চরের জীবন গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট

রোহিঙ্গা ক্যাম্পে চুরির মামলায় ৩ রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

মোহাম্মদ নুরুল আবছার:

কক্সবাজারের টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্প-২১-এ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তিন এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএন। বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ক্যাম্পের ই/০১ ব্লকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—ক্যাম্প-২১-এর ই/০১ ব্লকের বাসিন্দা মো. হোসেন (২৭), মো. কাশেম (২৫) ও মো. রাশেদ ওরফে রিয়াজ (১৯)।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই রাতে ক্যাম্প-২১-এর ই/০১ ব্লকের ব্লক মাঝি মো. রফিকের বসতঘরে চুরির ঘটনা ঘটে। এ সময় প্রায় ৩ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার ও নগদ ১৫ হাজার টাকা চুরি হয়েছে বলে অভিযোগ করা হয়।

ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ১২ আগস্ট টেকনাফ মডেল থানায় দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় মামলা দায়ের করা হয়। মামলাটি নং-৫০ এবং জিআর নং-৬৬১ হিসেবে রুজু করা হয়েছে।

মামলার তদন্তের অংশ হিসেবে তথ্য-উপাত্ত যাচাই ও স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চাকমারকুল ১৬ এপিবিএন ক্যাম্পের একটি অভিযানিক দল বুধবার রাতে অভিযান পরিচালনা করে। এ সময় মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার মো. হোসেন আব্দুস ছালামের ছেলে, মো. কাশেম মৃত আবুল হোসেনের ছেলে এবং মো. রাশেদ ওরফে রিয়াজ রশিদ উল্লাহর ছেলে। তাদের সবার ঠিকানা ক্যাম্প-২১, চাকমারকুল।

এ বিষয়ে ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাউছার সিকদার বলেন, “চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে চুরির ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় তিন আসামিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন