নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
নিজস্ব সংবাদ দাতা
/ ৯
বার দেখা হয়েছে
প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
শেয়ার
মো. জুয়েল কাজী:
ফরিদপুরের নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে নগরকান্দা থানা পুলিশ। বুধবার (১২ আগস্ট) ঢাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন নগরকান্দা উপজেলার বেতাল গ্রামের হাতিয়ার মাতুব্বরের ছেলে হাসিবুল হাসান। পুলিশ জানিয়েছে, তিনি একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি।
পুলিশ সূত্রে জানা যায়, হাসিবুল হাসানের বিরুদ্ধে আদালতের পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এসব পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তারে অভিযান চালায় নগরকান্দা থানা পুলিশ। পরে ঢাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুহাম্মদ আল ফাহাদের সার্বিক তত্ত্বাবধানে এবং নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদের দিকনির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন এসআই শহিদুল ইসলাম। এ সময় এএসআই জাহাঙ্গীরসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।