• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের

মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক

নিজস্ব সংবাদ দাতা / ৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার:

ভোলার মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১৩ আগস্ট) গভীর রাতে উপজেলার কাজিরচর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—মনপুরা উপজেলার কলাতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাজিরচর এলাকার বাসিন্দা নূর উদ্দিন রুবেল (৩৫) এবং একই এলাকার মো. বাচ্চু মিয়া (২৫)। বাচ্চু মিয়ার বাবার নাম মো. আজহার উদ্দিন ব্যাপারী।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাজিরচর সংলগ্ন এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে—এমন তথ্য পায় বাংলাদেশ কোস্ট গার্ড। তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে কোস্ট গার্ড বেইস ভোলা ও আউটপোস্ট মনপুরার সদস্যরা যৌথভাবে কাজিরচর সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। বৃহস্পতিবার রাত ১টা থেকে সকাল ৬টা পর্যন্ত কয়েক ঘণ্টাব্যাপী এ অভিযান চলে। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন হিসেবে নূর উদ্দিন রুবেল ও মো. বাচ্চু মিয়াকে আটক করা হয়।

কোস্ট গার্ডের ভাষ্য অনুযায়ী, আটক দুজন দীর্ঘদিন ধরে কুখ্যাত ‘স্বপন বাহিনী’র সহযোগী হিসেবে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে বলেও জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড আরও জানায়, উপকূলীয় অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আটক দুই ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন