জয়পুরহাট সরকারি কলেজে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের শিক্ষাজীবনের অগ্রগতি, দুর্বলতা চিহ্নিতকরণ এবং ভবিষ্যতে ভালো ফলাফল নিশ্চিত করার বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। শিক্ষার্থীদের কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত করে প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনার মাধ্যমে তাদের শিক্ষার মানোন্নয়নের বিষয়ে আলোচনা করেন বক্তারা।
সভায় উপস্থিত ছিলেন জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম. শফিকুল ইসলাম, নবনিযুক্ত উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ওয়াকিব আলীসহ কলেজের শিক্ষকবৃন্দ।
সভায় শিক্ষার্থীদের উদ্দেশে বলা হয়, ব্যর্থতা জীবনের শেষ নয়। বরং ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়িয়ে সফলতার পথে এগিয়ে যাওয়াই মূল লক্ষ্য হওয়া উচিত। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।