• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
  • [gtranslate]

দীর্ঘদিনের মামলার জটিলতা শেষ, মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত

নিজস্ব সংবাদ দাতা / ৪৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

এম.এ.এইচ রাকিবুল ইসলাম:

ময়মনসিংহের ত্রিশালে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ (২০২৩ সনের ৩৬ নম্বর আইন) এর ৮(১) বিধি মোতাবেক ২১.৭৫ শতাংশ জমির দখল আদালতের মাধ্যমে ফিরে পেয়েছেন প্রকৃত মালিক মনোয়ারা বেগম।

সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলা ভূমি অফিস ও ত্রিশাল থানা পুলিশের সহযোগিতায় জমির মালিক মনোয়ারা বেগমকে জমিটি বুঝিয়ে দেন আদালতের প্রতিনিধিদল।

স্থানীয়রা জানান, উপজেলা ভূমি কমিশনার মাহবুবুর রহমানের প্রতিনিধিদল সকালে ঘটনাস্থলে এসে জমির পরিমাপ করেন। পরে লাল নিশানা গেড়ে জমি হস্তান্তরের কাজ সম্পন্ন করেন।

আদালত সূত্র জানায়, ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের মৌজার ২১.৭৫ শতাংশ জমি নিয়ে স্থানীয় ওয়াছেদ আলী আছাদ গংদের মধ্যে বিরোধ চলে আসছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত মনোয়ারা বেগমকে জমির মালিক হিসেবে ঘোষণা দেন। রায়ের পর প্রতিপক্ষ হাইকোর্টে আপিল করলেও তা খারিজ হয়ে যায়। পরে আদালতের নির্দেশে প্রশাসন জমিটি উচ্ছেদ করে প্রকৃত মালিকের দখলে দেয়।

জমি ফিরে পেয়ে মনোয়ারা বেগম বলেন, দীর্ঘ মামলার জটিলতা শেষ করে আদালতের নির্দেশে উপজেলা ভূমি কমিশনার মাহবুবুর রহমানের প্রতিনিধিদল ও ত্রিশাল থানা পুলিশের সহায়তায় আমি জমি বুঝে পেয়েছি। আমার পরিবারের পক্ষ থেকে প্রশাসন এবং যারা জায়গাটি বুঝে পেতে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

উপজেলা ভূমি কমিশনার মাহবুবুর রহমান বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দেওয়া হয়েছে। দেশে আইনের শাসন আছে বলেই সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন