• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দোহারে শাখা ছাত্রদলের বৃক্ষরোপণ ও বিশেষ দোয়া মাহফিল নগরকান্দায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান চিলমারী নদীবন্দর প্রকল্পে নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ স্থানীয়রা রাজশাহীতে ফ্ল্যাটে মিলল ২১০০ ইয়াবা, গ্রেপ্তার স্বামী-স্ত্রী চরফ্যাশনে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার পাঁচবিবির শিরতা দাখিল মাদ্রাসা পরিদর্শনে এমপি ফজলুর রহমান সাঈদ পাঁচবিবিতে অবৈধ বালু উত্তোলনের স্থান পরিদর্শন করলেন এমপি ফজলুর রহমান সাইদ মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন: মনপুরায় ড্রেজারসহ আটক ৫

চরফ্যাশনে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ভোলা প্রতিনিধি:

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন—রসুলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রুবেল ফরাজী (২৮) ও হৃদয় মুন্সী (২০)।

পুলিশের দাবি, রুবেল ফরাজী স্থানীয়ভাবে একটি চোর চক্রের সঙ্গে জড়িত এবং মাদকসেবী হিসেবে পরিচিত।

এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে শশীভূষণ থানাধীন কলমির মোড়ে মাদকবিরোধী মোবাইল টিম অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, রসুলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকায় পাকা সড়কের পাশে দুই ব্যক্তি ইয়াবা সেবন করছেন।

খবর পেয়ে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করে এএসআই বিপ্লব চক্রবর্তীর নেতৃত্বে কনস্টেবল ফরহাদ, বাবুল ও কাউসারসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেল ও হৃদয় পালানোর চেষ্টা করলেও তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, আটকের সময় তাদের কাছ থেকে কোনো ইয়াবা বা মাদকদ্রব্য উদ্ধার করা সম্ভব হয়নি। তবে পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা সেবনের কথা স্বীকার করেন।

পরে তাদের মাদক গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন