• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দোহারে শাখা ছাত্রদলের বৃক্ষরোপণ ও বিশেষ দোয়া মাহফিল নগরকান্দায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান চিলমারী নদীবন্দর প্রকল্পে নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ স্থানীয়রা রাজশাহীতে ফ্ল্যাটে মিলল ২১০০ ইয়াবা, গ্রেপ্তার স্বামী-স্ত্রী চরফ্যাশনে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার পাঁচবিবির শিরতা দাখিল মাদ্রাসা পরিদর্শনে এমপি ফজলুর রহমান সাঈদ পাঁচবিবিতে অবৈধ বালু উত্তোলনের স্থান পরিদর্শন করলেন এমপি ফজলুর রহমান সাইদ মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন: মনপুরায় ড্রেজারসহ আটক ৫

নগরকান্দায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

নিজস্ব সংবাদ দাতা / ৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

মো. জুয়েল কাজী:

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে নগরকান্দা মডেল মসজিদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান মাসুদ এবং উপজেলা বিএনপির সহসভাপতি আলিমুজ্জামান সেলুসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁর নেতৃত্বে দেশে আবারও গণতন্ত্র ফিরে আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন