• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নোবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ

উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা

নিজস্ব সংবাদ দাতা / ১৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

মোহাম্মদ নুরুল আবছারঃ

কক্সবাজারের উখিয়ায় সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) এক সফল অভিযানে ২ লাখ পিস পরিত্যক্ত বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার (১৬ আগস্ট) রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের কাঁকড়া ব্রিজ এলাকা থেকে এই বিশাল মাদকের চালানটি জব্দ করে বিজিবি।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদ পায়। ওই সংবাদের ভিত্তিতে তারা উখিয়া উপজেলার বালুখালী কাস্টমস-সংলগ্ন কাঁকড়া ব্রিজ এলাকায় অভিযান চালায়। ঘটনাস্থলটি সীমান্ত পিলার-৩১ থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।

বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে সেখান থেকে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ২ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক বলেন, ‘মাদক ও চোরাচালানের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির বিশেষ টহল দল অত্যন্ত সফলভাবে এই অভিযান পরিচালনা করেছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরে মাদকের প্রবেশ রোধে বিজিবি দিনরাত কাজ করে যাচ্ছে। উদ্ধারকৃত ইয়াবা দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে থানায় হস্তান্তরের কাজ চলছে।’

এর আগে গত ৯ আগস্ট ২০২৬ তারিখ রাতেও ঘুমধুম বিওপির বিশেষ টহল দল নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৪৬ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছিল।

স্থানীয় বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গতকাল উদ্ধার হওয়া ২ লাখ পিস ইয়াবা এবং গত সপ্তাহে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মাদক ও আগ্নেয়াস্ত্রের মালিক একই ব্যক্তি। তিনি হলেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মোহাম্মদ হোছাইনের ছেলে চিহ্নিত স্থানীয় চোরাকারবারি জয়নাল আবেদিন (৪২)।

দেশের অভ্যন্তরে মাদকের চালান পাচারের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে জয়নাল আবেদিন ও তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক চোরাকারবারি জয়নাল ও তার সহযোগীদের আটকে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি চিরুনি অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন