ঢাকা   ০১:৫৯:৩২ এএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা

Reporter Name
  • Update Time : Thursday, August 20, 2026,
  • 46 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

এম.এ.এইচ রাকিবুল ইসলাম:

আলেম-উলামাদের অরাজনৈতিক ঐতিহ্যবাহী সংগঠন ‘ইত্তেফাকুল উলামা’ ত্রিশাল উপজেলা শাখার নবগঠিত আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। দ্বীনি দাওয়াতের প্রসার, উম্মাহর ঐক্য সুদৃঢ় করা এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যেই এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটিতে প্রবীণ ও নবীন আলেমদের সমন্বয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব বণ্টন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা ইখলাস উদ্দিন, সাধারণ সম্পাদক হয়েছেন মুফতি জহিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফায়েল আহমদ বৈলরীকে মনোনীত করা হয়।

ত্রিশাল পৌর শহরের জামিয়া ছিদ্দিকিয়া মাদরাসায় ত্রি-বার্ষিক সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন নেতৃত্ব ত্রিশাল উপজেলার সার্বিক দ্বীনি পরিবেশ সমুন্নত রাখা, সামাজিক মূল্যবোধ পুনরুজ্জীবিত করা এবং তরুণ সমাজকে নৈতিকতা ও সঠিক পথের দিশা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় আলেম-উলামা ও সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি