কক্সবাজারের উখিয়ায় মাদক চোরাচালান ও মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার মরিচ্যা স্টেশনে থানা পুলিশের উদ্যোগে আয়োজিত এক মাদকবিরোধী র্যালি ও পথসভা শেষে এসব কথা বলেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মজুমদার।
তিনি বলেন, উখিয়া থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করছেন। পাশাপাশি মাদক কারবারের মাধ্যমে অর্জিত অবৈধ সম্পদের উৎস অনুসন্ধানেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
অন্যদিকে, মাদকবিরোধী তল্লাশি ও অভিযান অব্যাহত রাখার পাশাপাশি উপজেলার প্রত্যন্ত এলাকায় জনসচেতনতা বাড়াতে নিয়মিত র্যালি, সমাবেশ ও প্রচারণা চালানো হচ্ছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ও তল্লাশি অব্যাহত রয়েছে। মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও যাচাই করা হচ্ছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতাও প্রয়োজন।”
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, মাদক চোরাচালান প্রতিরোধে অভিযান, গোয়েন্দা নজরদারি ও জনসচেতনতামূলক কার্যক্রম—এই তিনটি কার্যক্রমই সমন্বিতভাবে চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।