ঢাকা   ১২:৩৬:০০ পিএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আল - মামুন
  • Update Time : Saturday, August 22, 2026,
  • 39 Time View

কুমিল্লার মেঘনায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় গুণী ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় মেঘনা উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, মেঘনা উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মেঘনা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব ও অবদান রাখায় কয়েকজন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ মেঘনা উপজেলা শাখার সভাপতি মো. মোখলেছুর রহমান, বাংলাদেশ যুব অধিকার পরিষদ মেঘনা উপজেলা শাখার সভাপতি তামিম ইব্রাহিম এবং মেঘনা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জাকির মাহমুদ।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, মেঘনা উপজেলা শাখার সভাপতি মো. আমির ইসলাম রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা, তাদের কৃতিত্বের স্বীকৃতি দেওয়া এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানানোর মাধ্যমে নতুন প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করারও উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের সাফল্যে অভিভাবক ও শিক্ষকেরাও সন্তোষ প্রকাশ করেন। আয়োজকদের এমন উদ্যোগ ভবিষ্যতে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে উৎসাহিত করবে বলে মনে করেন উপস্থিতরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি