• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চিলমারীতে ফ্রেন্ডশিপ প্রজেক্টের স্টাফ ও সমাজসেবা অফিসের যৌথভাবে এপ্রোচ মিটিং অনুষ্ঠিত মেঘনায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত এমপির পিএস ও ভাইসহ ৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা চার খুনের ঘটনায় থেমে গেল আগামী-অদিতের বিয়ের স্বপ্ন বাংলা কিউআরে লেনদেন বেড়েছে প্রায় তিনগুণ কমলাপুরের ইয়াসিনকে বিয়ের প্রস্তুতি, এক সপ্তাহের মধ্যে ঘর বাঁধার দাবি তরুণী মিমের বাকেরগঞ্জে সরকারের ১৮০ দিনের উন্নয়ন কার্যক্রম তুলে ধরলেন এমপি আবুল হোসেন খান নোবিপ্রবিতে Environmental Communication and Journalism কোর্সের অংশ হিসেবে ‘Sustainability Frontiers’ সেমিনার নোবিপ্রবির সংঘর্ষের তদন্ত প্রতিবেদন এখনও জমা হয়নি, সময় বাড়ানোর আবেদন রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে মামলার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার

ধামইরহাটে মেরিনা হত্যা মামলার আসামি ভ্যানচালক আব্দুল মতিন গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

মো. ছাব্বির হাসান:

নওগাঁর ধামইরহাটে মেরিনা বেগম হত্যা মামলায় আব্দুল মতিন (৩৬) নামে এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় হত্যাকাণ্ডের পর মরদেহ বহনে ব্যবহৃত অটোভ্যানটি জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার খেলনা ইউনিয়নে অভিযান পরিচালনা করে।

অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের পর মেরিনা বেগমের মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় তদন্তে প্রাপ্ত আসামি মো. আব্দুল মতিনকে (৩৬) গ্রেপ্তার করা হয়। তিনি ধামইরহাট উপজেলার মড়লই গ্রামের আফজাল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর মেরিনা বেগমের মরদেহ বহনে ব্যবহৃত অটোভ্যানটিও গ্রেপ্তারের সময় জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আব্দুল মতিনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন