• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবিতে Environmental Communication and Journalism কোর্সের অংশ হিসেবে ‘Sustainability Frontiers’ সেমিনার নোবিপ্রবির সংঘর্ষের তদন্ত প্রতিবেদন এখনও জমা হয়নি, সময় বাড়ানোর আবেদন রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে মামলার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার উখিয়ায় ২০ লাখ টাকা অর্থদণ্ড ও ৮ মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জন গ্রেপ্তার মাদকবিরোধী বার্তায় নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সমাবেশ রেলি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী কাইচাইল ইউনিয়নকে মাদকমুক্ত মডেল ইউনিয়নে গড়ার প্রত্যয় শফিকুল মাতুব্বরের ধামইরহাটে মেরিনা হত্যা মামলার আসামি ভ্যানচালক আব্দুল মতিন গ্রেপ্তার নোবিপ্রবিতে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

নোবিপ্রবিতে Environmental Communication and Journalism কোর্সের অংশ হিসেবে ‘Sustainability Frontiers’ সেমিনার

নিজস্ব সংবাদ দাতা / ০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ওমর ফারুক:

পরিবেশবিষয়ক জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতা ও যোগাযোগ দক্ষতার সঙ্গে যুক্ত করতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা (ESDM) বিভাগে ‘Environmental Communication and Journalism’ কোর্সের অংশ হিসেবে ‘Sustainability Frontiers’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থীরা সেমিনারটি আয়োজন করেন এবং ১৫তম ব্যাচের শিক্ষার্থীরা এতে সহযোগিতা করেন। কোর্স শিক্ষক ও বিভাগের সহকারী অধ্যাপক সজীব আহমেদের নির্দেশনায় সেমিনারটি অনুষ্ঠিত হয়।

‘Environmental Communication and Journalism’ কোর্সের একাডেমিক শিক্ষাকে শ্রেণিকক্ষের বাইরে বাস্তব প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের অভিজ্ঞ করে তোলাই ছিল আয়োজনটির অন্যতম উদ্দেশ্য। এর মাধ্যমে পরিবেশবিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে তথ্য উপস্থাপন, যোগাযোগ, দলগত কাজ এবং একটি সেমিনার আয়োজনের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান শিক্ষার্থীরা।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. আব্দুস সালাম, অধ্যাপক ড. জয়ন্ত কুমার বসাক ও সহযোগী অধ্যাপক ড. সোহেল খান। সেমিনারে সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক সজীব আহমেদ।

সেমিনারে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs), জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি, টেকসই বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশগত প্রভাব মূল্যায়ন (EIA), জীববৈচিত্র্য সংরক্ষণ ও ইকোসিস্টেম সেবা এবং সবুজ প্রযুক্তি ও সার্কুলার অর্থনীতি—এই ছয়টি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান বলেন, ‘বিভাগে প্রথমবারের মতো কোনো কোর্সের অংশ হিসেবে এ ধরনের সেমিনার আয়োজন করা হয়েছে। এ উদ্যোগের জন্য কোর্স শিক্ষক সজীব আহমেদকে ধন্যবাদ জানাই। এর মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষাজীবন থেকেই কীভাবে একটি সেমিনার আয়োজন করতে হয়, সে বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের আয়োজনের মাধ্যমে নবীন শিক্ষার্থীরা বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থীদের কাছ থেকে শেখার সুযোগ পাবে। পাশাপাশি ভবিষ্যতে কীভাবে নিজেদের ক্যারিয়ার গড়ে তুলবে এবং নিজেদের আগ্রহের ক্ষেত্র কী—তা খুঁজে বের করতেও এ ধরনের আয়োজন সহায়ক হবে।’

অধ্যাপক মহিনুজ্জামান আরও বলেন, ‘আমি সজীব আহমেদকে বলব, ভবিষ্যতে অন্যান্য ব্যাচের ক্ষেত্রেও যেন এই কোর্সের অংশ হিসেবে সেমিনার আয়োজন বাধ্যতামূলক রাখা হয়।’

সেমিনারে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, ‘পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আমরা শ্রেণিকক্ষে যে বিষয়গুলো পড়ি, সেগুলো বাস্তব জীবনের বিভিন্ন সমস্যার সঙ্গে কীভাবে সম্পর্কিত, তা এই সেমিনারের আলোচনার মাধ্যমে আরও ভালোভাবে বোঝা গেছে।’

আরেক শিক্ষার্থী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু পরিবেশের মধ্যেই সীমাবদ্ধ নয়; মানুষের স্বাস্থ্য, অর্থনীতি ও জীবনযাত্রার ওপরও এর প্রভাব রয়েছে। সেমিনারের বিষয়গুলো আমাদের ভবিষ্যৎ কাজের ক্ষেত্র সম্পর্কে নতুনভাবে ভাবতে সাহায্য করেছে।’

সেমিনারের আয়োজক শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘টেকসই উন্নয়ন শুধু একটি বৈশ্বিক লক্ষ্য নয়, এটি স্থানীয় পর্যায়েও বাস্তবায়ন করতে হয়। শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে সচেতনতা ও দায়িত্ববোধ তৈরির লক্ষ্যেই আমাদের এই আয়োজন।’

আয়োজকেরা জানান, ‘Environmental Communication and Journalism’ কোর্সের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব প্রয়োগের সঙ্গে যুক্ত করার পাশাপাশি পরিবেশবিষয়ক তথ্য কার্যকরভাবে উপস্থাপন, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, নেতৃত্ব ও দলগত কাজের অভিজ্ঞতা তৈরিই ছিল এ আয়োজনের লক্ষ্য।

পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও ‘Environmental Communication and Journalism’ কোর্সের শিক্ষক সজীব আহমেদ বলেন, ‘সচেতনতা বৃদ্ধি প্রক্রিয়া হলো অনেকটা MLM বিজনেসের মতো; একজন থেকে দুই, দুই থেকে চারজন। আমরা প্রত্যেকে দুজনকে পরিবেশবিষয়ক বিষয়ে সচেতন করলে একদিন পুরো পৃথিবীতে সচেতনতা ছড়িয়ে পড়বে। তবে নিজেকে সে অনুযায়ী ব্যবহারিকভাবে পরিবর্তন না করলে সব সচেতনতাই ব্যর্থ হবে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের সঙ্গে বাস্তবভিত্তিক চিন্তা ও যোগাযোগ দক্ষতার সমন্বয় ঘটাতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখব।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন