• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চিলমারীতে ফ্রেন্ডশিপ প্রজেক্টের স্টাফ ও সমাজসেবা অফিসের যৌথভাবে এপ্রোচ মিটিং অনুষ্ঠিত মেঘনায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত এমপির পিএস ও ভাইসহ ৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা চার খুনের ঘটনায় থেমে গেল আগামী-অদিতের বিয়ের স্বপ্ন বাংলা কিউআরে লেনদেন বেড়েছে প্রায় তিনগুণ কমলাপুরের ইয়াসিনকে বিয়ের প্রস্তুতি, এক সপ্তাহের মধ্যে ঘর বাঁধার দাবি তরুণী মিমের বাকেরগঞ্জে সরকারের ১৮০ দিনের উন্নয়ন কার্যক্রম তুলে ধরলেন এমপি আবুল হোসেন খান নোবিপ্রবিতে Environmental Communication and Journalism কোর্সের অংশ হিসেবে ‘Sustainability Frontiers’ সেমিনার নোবিপ্রবির সংঘর্ষের তদন্ত প্রতিবেদন এখনও জমা হয়নি, সময় বাড়ানোর আবেদন রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে মামলার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার

মেঘনায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ দাতা / ৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মেঘনা উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

সভায় মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান, সহকারী কমিশনার (ভূমি) অমৃত শারলীন রাজ্জাক, সদস্য সচিব সালাউদ্দিন সরকার, যুগ্ম আহ্বায়ক দিলারা শিরিন, আবু ইউসুফ নয়ন, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাঈনুদ্দিন মুন্সি, বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন বায়েজিদসহ শিক্ষক ও সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে মাদকদ্রব্যের বিস্তার, ইভটিজিং, কিশোর গ্যাং ও বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

বক্তারা বলেন, মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে হবে না। এসব অপরাধ প্রতিরোধে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এ সময় বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয়ভাবে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি কোথাও বাল্যবিবাহের উদ্যোগ নেওয়া হলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করার আহ্বান জানানো হয়।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা এবং সামাজিক সমস্যা মোকাবিলায় করণীয় নিয়েও আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন