• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চিলমারীতে ফ্রেন্ডশিপ প্রজেক্টের স্টাফ ও সমাজসেবা অফিসের যৌথভাবে এপ্রোচ মিটিং অনুষ্ঠিত মেঘনায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত এমপির পিএস ও ভাইসহ ৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা চার খুনের ঘটনায় থেমে গেল আগামী-অদিতের বিয়ের স্বপ্ন বাংলা কিউআরে লেনদেন বেড়েছে প্রায় তিনগুণ কমলাপুরের ইয়াসিনকে বিয়ের প্রস্তুতি, এক সপ্তাহের মধ্যে ঘর বাঁধার দাবি তরুণী মিমের বাকেরগঞ্জে সরকারের ১৮০ দিনের উন্নয়ন কার্যক্রম তুলে ধরলেন এমপি আবুল হোসেন খান নোবিপ্রবিতে Environmental Communication and Journalism কোর্সের অংশ হিসেবে ‘Sustainability Frontiers’ সেমিনার নোবিপ্রবির সংঘর্ষের তদন্ত প্রতিবেদন এখনও জমা হয়নি, সময় বাড়ানোর আবেদন রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে মামলার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার

চিলমারীতে ফ্রেন্ডশিপ প্রজেক্টের স্টাফ ও সমাজসেবা অফিসের যৌথভাবে এপ্রোচ মিটিং অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ দাতা / ৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

হাবিবুর রহমান:

কুড়িগ্রামের চিলমারীতে ফ্রেন্ডশিপ এনজিওর (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজসেবা অফিসের যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টার দিকে ফ্রেন্ডশিপের (FDIDP Programme) প্রজেক্ট ম্যানেজার রুহুল আমিন সরকারের সভাপতিত্বে উপজেলা শিক্ষক মিলনায়তনে ফ্রেন্ডশিপের (FDIDP) প্রজেক্টের সার্বিক সহযোগিতায় ফ্রেন্ডশিপ এনজিওর স্টাফ ও উপজেলা সমাজসেবা অফিসের যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল ইসলাম। তিনি বলেন, সমাজসেবা সরকারি ভাবে বিভিন্ন শ্রেণির হতদরিদ্রদের নিয়ে কাজ করে থাকে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিবন্ধী ভাতা প্রদানের ক্ষেত্রে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে। ভাতা প্রদানের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয় বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে ফ্রেন্ডশিপ এনজিও অত্যন্ত ভালোভাবে কাজ করে থাকে। চিলমারী উপজেলার ৪টি ইউনিয়নের মোট ১৩টি চরে তাদের CBR Worker আছে এবং ১৬টি বারান্দা স্কুল আছে। প্রতিবন্ধী শিশুদের নিয়ে তারা কাজ করে আসছেন। তাদের অভিভাবক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন ধরনের সাহায্য-সহযোগিতা করে থাকেন। আর বিভিন্ন প্রতিবন্ধীদের (IGA) সাপোর্ট দেওয়া হচ্ছে। তাই আপনাদের কোনো ধরনের প্রতিবন্ধী ভাতা-সংক্রান্ত বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা তাদের সমস্যাগুলো সমাধানের জন্য চেষ্টা করব। তিনি ফ্রেন্ডশিপ এনজিওকে ধন্যবাদ জানিয়ে তার আলোচনা শেষ করেন।

উক্ত CBR এপ্রোচ ওরিয়েন্টেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার উম্মে কুলসুম। তিনি তার বক্তব্যে বলেন, ফ্রেন্ডশিপের FDIDP প্রজেক্টকে এ ধরনের একটি সভার আয়োজন করার জন্য ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠী হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তি। আমাদের সমাজে তাদেরকে বোঝা হিসেবে দেখা হয়। তাই আমার দপ্তরে প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে থাকি। যেমন—সেলাই প্রশিক্ষণ, ব্লক-বাটিক, ক্ষুদ্র ব্যবসা ইত্যাদি। তাই কোনো প্রতিবন্ধী ব্যক্তি যদি প্রশিক্ষণ নিতে চান, তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি সহযোগিতা করব বলে জানান তিনি।

এ সময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন FDIDP-এর ম্যানেজার রুহুল আমিন সরকার, ডা. ইমরান খান, রিহ্যাবিলিটেশন অফিসার ও টেকনিক্যাল সুপারভাইজার মোন্তাজুল রহমান, হাফিজুর রহমান, আনিছুর রহমানসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন