• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার সময় জনতার হাতে আটক চিকিৎসক সিজেএফডি সদস্য ও পরিবারের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প জয়পুরহাটে চেয়ারম্যান প্রার্থী দুলালের কর্মী সমাবেশ শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় অনুরোধ জানানো হয়েছে ভারতকে: তথ্যমন্ত্রী জয়পুরহাটে লোডশেডিংয়ে হিমাগারে আলু পচনের শঙ্কা, জেনারেটরে বাড়ছে খরচ চৌগাছায় গলায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যা ত্রিশালে ঋণ সহায়তা ও গাছের চারা বিতরণ নোবিপ্রবি এগ্রিকালচার বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত জয়পুরহাটে বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের মাঝে ইজিবাইক প্রদান চীনের J-10CE যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত বাংলাদেশের

ভাঙ্গায় বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ৪

নিজস্ব সংবাদ দাতা / ৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

মোঃ জুয়েল কাজী:

ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী এলাকায় যাত্রীবাহী বাস ও রোগীবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে স্থানীয় জনতা, ভাঙ্গা ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। প্রায় এক ঘণ্টার অভিযানে অ্যাম্বুলেন্সচালকসহ চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে অ্যাম্বুলেন্সচালক মোবারক হোসেন (৪৫), অ্যাম্বুলেন্সে থাকা পিরোজপুরের নেছারাবাদ উপজেলার শিহাব হোসেন (২৫) ও রওশনারা (৬৫) রয়েছেন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক।

ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আজাদুর রহমান জানান, ঢাকাগামী দশমীনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বরিশালগামী রোগীবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সচালকসহ চারজন আহত হন।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন