• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার সময় জনতার হাতে আটক চিকিৎসক সিজেএফডি সদস্য ও পরিবারের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প জয়পুরহাটে চেয়ারম্যান প্রার্থী দুলালের কর্মী সমাবেশ শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় অনুরোধ জানানো হয়েছে ভারতকে: তথ্যমন্ত্রী জয়পুরহাটে লোডশেডিংয়ে হিমাগারে আলু পচনের শঙ্কা, জেনারেটরে বাড়ছে খরচ চৌগাছায় গলায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যা ত্রিশালে ঋণ সহায়তা ও গাছের চারা বিতরণ নোবিপ্রবি এগ্রিকালচার বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত জয়পুরহাটে বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের মাঝে ইজিবাইক প্রদান চীনের J-10CE যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত বাংলাদেশের

যশোরে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ৪৫ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কৃত

নিজস্ব সংবাদ দাতা / ১২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

কাজী মোস্তাফিজ:

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকালে পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন। সভায় পূর্ববর্তী কল্যাণ সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন এবং সার্বিক সুবিধা-অসুবিধার বিষয়গুলো উপস্থাপন করা হয়।

সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার ৪৫ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।

এ ছাড়া যশোর জেলা পুলিশে কর্মরত চারজন পুলিশ সদস্যকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাজিবুল ইসলাম।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাখাওয়াত হোসেন, যশোরের বিভিন্ন সার্কেলের কর্মকর্তারা, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মাসুম খান, কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন, চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং ট্রাফিক পুলিশের টিআই মাহফুজুর রহমানসহ বিভিন্ন ইউনিটের ইনচার্জরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন