• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জয়পুরহাটে ৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাঁচবিবিতে এমপি ফজলুর রহমান সাঈদের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ জয়পুরহাটে ৩৩ বিএনসিসির ক্যাম্পিং, অংশ নিচ্ছেন ৩০০ ক্যাডেট কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী নোবিপ্রবিতে বহিরাগতদের নিয়ে হামলা ও শোডাউনের অভিযোগ ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে জয়পুরহাটে স্বাস্থ্যসেবা ঢেলে সাজানোর প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রীর জয়পুরহাটে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ নোবিপ্রবিতে পরিবেশবান্ধব দুটি ই-কার উদ্বোধন বাকেরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয় সভায় সংসদ সদস্যকে সংবর্ধনা যশোরে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ৪৫ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কৃত

জয়পুরহাটে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ

নিজস্ব সংবাদ দাতা / ৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

মো. আল হাসান:

জয়পুরহাটের পাঁচবিবিতে উচাই জেরকা এস.সি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. স. ম. সামসুল আরেফিন চৌধুরী (আবু), পাঁচবিবি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অঃ দাঃ) তোফাজ্জল হোসেন, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য বাবু বিনয় সিং, জেলা কৃষক দলের সদস্যসচিব মনজুরে মওলা পলাশ, পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান।

আলোচনা সভা শেষে অতিথিরা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের হাতে স্কুলব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ এবং ফলজ ও বনজ গাছের চারা তুলে দেন।

পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখার উদ্দেশ্যে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় শিক্ষার্থীদের গাছ লাগানো ও পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন