• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় সাপের কামড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ভাটেরচর–লুটেরচর সড়ক পরিদর্শনে যাচ্ছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানালেন খন্দকার মারুফ পদায়ন নিয়ে ক্ষুব্ধ অতিরিক্ত পুলিশ সুপার ‘আমার কাজ আর প্রয়োজন নেই চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৩০ মহানবীর আদর্শে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর মহানবী (সা.)-এর আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার সময় জনতার হাতে আটক চিকিৎসক সিজেএফডি সদস্য ও পরিবারের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প জয়পুরহাটে চেয়ারম্যান প্রার্থী দুলালের কর্মী সমাবেশ

প্রচণ্ড গরমে ডাবের পানি শরীর সতেজ রাখে

নিজস্ব সংবাদ দাতা / ১৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

মো. গোলাম কিবরিয়া:

রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা থেকে ডাব সংগ্রহ করেন সবুর আলী। সেই ডাব ভ্যানগাড়িতে করে ঘুরে ঘুরে বিক্রি করেন তিনি। আর এই সামান্য আয় দিয়েই চলে তার পরিবারের খরচ। রাজশাহী শহরের আলুপট্টিতে দেখা হলো সবুর আলীর সঙ্গে। ছোট দুই সন্তান নিয়ে তার পরিবার। ডাবগাছে ওঠা, ডাব নামানোসহ এ কাজের নানা কৌশল শিখে নিয়েছেন সবুর আলী। এখনো তিনি এই পেশা ধরে রেখেছেন।

ডাব কাটা কিছুটা ঝুঁকিপূর্ণ। তবে সাবধানতা অবলম্বন করতে হয়। ডাবের রয়েছে নানা ধরনের শারীরিক উপকার। ডাবের পানি সৃষ্টিকর্তার এক অসাধারণ নিয়ামত। ডাবের পানিতে রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টিগুণ।

ডাবের পানি শরীর ঠান্ডা রাখে এবং শরীরে দ্রুত শক্তির জোগান দেয়। এতে ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম থাকে, যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে, হজমশক্তি বাড়াতে এবং শরীরের পানির ঘাটতি পূরণে সহায়তা করে।

ডাবের পানিতে পটাশিয়াম থাকার কারণে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। হজম ভালো রাখা, পেট ফাঁপা, গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা কমাতেও এটি উপকারী। ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ডাবের পানি ত্বক সুস্থ ও সতেজ রাখতে সহায়তা করে।

এ ছাড়া ডাবের পানি কিডনির স্বাস্থ্য ভালো রাখতেও সহায়ক। শরীরের পানির ঘাটতি পূরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওজন নিয়ন্ত্রণেও ডাবের পানি সহায়ক হতে পারে। সোডা বা বাজারের বিভিন্ন জুসের তুলনায় এতে ক্যালরির পরিমাণ কম থাকায় এটি তুলনামূলক স্বাস্থ্যকর পানীয় হিসেবে বিবেচিত হয়।

অনেক সময় চিকিৎসকের পরামর্শে রোগীদেরও ডাবের পানি পান করতে বলা হয়। তবে নির্দিষ্ট কোনো রোগ বা শারীরিক অবস্থায় ডাবের পানি পান করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন