• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় সাপের কামড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ভাটেরচর–লুটেরচর সড়ক পরিদর্শনে যাচ্ছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানালেন খন্দকার মারুফ পদায়ন নিয়ে ক্ষুব্ধ অতিরিক্ত পুলিশ সুপার ‘আমার কাজ আর প্রয়োজন নেই চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৩০ মহানবীর আদর্শে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর মহানবী (সা.)-এর আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার সময় জনতার হাতে আটক চিকিৎসক সিজেএফডি সদস্য ও পরিবারের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প জয়পুরহাটে চেয়ারম্যান প্রার্থী দুলালের কর্মী সমাবেশ

চৌগাছায় গলায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব সংবাদ দাতা / ১৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

কাজী মোস্তাফিজ:

যশোরের চৌগাছায় পারিবারিক কলহের জেরে নার্গিস বেগম (৩৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) ভোরে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নার্গিস বেগম চৌগাছা উপজেলার জগদীশপুর ইউনিয়নের কান্দি গ্রামের ইমরান হোসেনের স্ত্রী।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে স্বামীর সঙ্গে নার্গিস বেগমের পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

পরে মঙ্গলবার ভোর ৫টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিরুল ইসলাম জানান, নার্গিসকে হাসপাতালে আনার সময় তার শারীরিক অবস্থা গুরুতর ছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর পর মরদেহ আইনগত প্রক্রিয়া সম্পন্ন ও ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন