• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় সাপের কামড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ভাটেরচর–লুটেরচর সড়ক পরিদর্শনে যাচ্ছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানালেন খন্দকার মারুফ পদায়ন নিয়ে ক্ষুব্ধ অতিরিক্ত পুলিশ সুপার ‘আমার কাজ আর প্রয়োজন নেই চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৩০ মহানবীর আদর্শে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর মহানবী (সা.)-এর আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার সময় জনতার হাতে আটক চিকিৎসক সিজেএফডি সদস্য ও পরিবারের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প জয়পুরহাটে চেয়ারম্যান প্রার্থী দুলালের কর্মী সমাবেশ

মেঘনায় সাপের কামড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

নিজস্ব সংবাদ দাতা / ৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

 

আল মামুন :

কুমিল্লার মেঘনা উপজেলায় সাপের কামড়ে মো. রাফসান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার দক্ষিণ কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে ঢাকায় তার মৃত্যু হয়।

নিহত শিশু মো. রাফসান দক্ষিণ কান্দি গ্রামের সালাউদ্দিন ও নাসরিন বেগমের সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বাড়ির পাশের ঝোপঝাড়ের কাছে গেলে একটি সাপ শিশুটিকে কামড় দেয়। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ২টার দিকে শিশুটির মৃত্যু হয়।

শিশুটির মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্বজন, প্রতিবেশী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবারে নেমে এসেছে গভীর শোকের আবহ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন