• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় মুদি দোকানে চুরি, তিনজন গ্রেপ্তার ফটিকছড়িতে অস্ত্রসহ ৪ জন গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৪০, উদ্ধার ইয়াবা-গাঁজা-মদ নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের পদে থাকার অভিযোগে চান্দিনা থানা প্রেস ক্লাব থেকে এম.এ খায়ের ইমন বহিষ্কার কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার উদ্যোগে দিনব্যাপী হেলথ ক্যাম্প জ্বালানি সংকট কাটাতে নবায়নযোগ্য শক্তিতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের গুমের বিচার ও সংকটের প্রতিবাদে রোববার সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর গভীর শোক চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২৩ সরকারি একটি ঘর পেলে পরিবার নিয়ে থাকতে পারতাম, ঝুপড়ি ঘরে এক যুগ খগেন মন্ডলের পরিবার

সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদ দাতা / ২৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

মোঃ বেলাল হোসেন:

সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে বাকেরগঞ্জে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) রাত ৮টায় এমপি আবুল হোসেন খানের বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাদ্দাম হোসেন খান অপু।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাদ্দাম হোসেন খান অপু বলেন, দীর্ঘদিন ধরেই তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। তার চাচা আবুল হোসেন খান বর্তমান এমপি। তিনি কখনো চাচার পরিচয় দিয়ে রাজনীতিতে প্রভাব বিস্তার কিংবা কোনো অনিয়ম-দুর্নীতি করেননি। পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক সুমা খান তার ছোট বোনের মতো।

তা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে জনৈক লায়ন নিলয় পারভেজ তার ফেসবুক আইডিতে তাকেসহ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক সুমা খানকে জড়িয়ে ‘হানিট্র্যাপ’-এর মনগড়া তথ্য দিয়ে পোস্ট করে অপপ্রচার চালাচ্ছেন। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এলাকার কতিপয় কুচক্রী মহলের যোগসাজশে তিনি প্রতিনিয়ত এসব অপপ্রচার চালাচ্ছেন। এতে তার সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে।

তিনি এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে অপপ্রচারকারী লায়ন নিলয় পারভেজকে আইনের আওতায় আনার দাবি জানান।

সংবাদ সম্মেলনে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক সুমা খান লিখিত বক্তব্যে বলেন, তিনিসহ তার পুরো পরিবার জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাদ্দাম হোসেন খান অপু তার বড় ভাইয়ের মতো। তার সঙ্গে রাজনৈতিক পরিচয় ছাড়া আর কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের বাসিন্দা ও ঢাকায় বসবাসরত জনৈক লায়ন নিলয় পারভেজ তাকে একটি মহিলা মানবাধিকার সংগঠনের লাইসেন্স দেওয়ার নামে প্রায় লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন। ওই টাকা ফেরত চাইলে তিনি তাকে অশ্লীল ভাষায় গালাগালসহ দেখে নেওয়ার হুমকি দেন।

সেই হুমকির ধারাবাহিকতায় লায়ন নিলয় পারভেজ তার ব্যবহৃত ফেসবুক আইডিতে ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন খান অপুর সঙ্গে তাকে জড়িয়ে ‘হানিট্র্যাপ’ নামীয় কাল্পনিক, মিথ্যা ও কুরুচিপূর্ণ লেখাসহ ফটোকার্ড পোস্ট করেছেন। এতে তিনিসহ তার পরিবার সামাজিক ও রাজনৈতিকভাবে মর্যাদাহানি ও হেয়প্রতিপন্ন হয়েছেন।

এমনকি নিলয় পারভেজের অসত্য লেখালেখির কারণে তার পরিবারে ভুল বোঝাবুঝি ও অশান্তি দেখা দিয়েছে বলেও দাবি করেন সুমা খান।

এ ঘটনায় তিনি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন